ইবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রেজোয়ান, সম্পাদক শরিফ

১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
আকিল আখতাব রেজোয়ান ও আব্দুল বারি শরিফ

আকিল আখতাব রেজোয়ান ও আব্দুল বারি শরিফ © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আকিল আখতাব রেজোয়ান ও সাধারন সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল বারি শরিফ মনোনীত হয়েছেন।

আজ শুক্রবার (১৩৪ ডিসেম্বর) সকালে সমিতির সদ্য সাবেক সভাপতি মির্জা আল-তাহলিল লিখন, সাধারণ সম্পাদক আলফি শাহরিন এবং উপদেষ্টা সিএসই বিভাগের অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া, আইসিটি বিভাগের আশিক রায়হান, গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শাহিদা আক্তার, স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে শাফীউজ্জামান, সিরাজুজ জামান গালিব, মো: রাফি আহমেদ, আসসাকুর জামান সিয়াম, গোলাম রাব্বানী ও আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হাসান তারেক, নাহিদ হাসান, ইদুল হাসান, আতিয়া তামান্না আভা, ওয়াশিম শাহেদ শোভন ও আলী আজিম মো: আবরার, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মশিউর রহমান, কানিজ ফাতেমা রিতু, মো. জাহিদ হাসান, মইদুল ইসলাম ও সোহানুর রহমান শাওন মনোনীত হয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মিজানুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সাকিব আলী, ধর্মবিষয়ক সম্পাদক ইমন হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আবু রায়হান বাবু, প্রচার সম্পাদক মোঃ সিজার প্রামানিক, উপ-প্রচার সম্পাদক মোঃ রাশেদুজ্জামান বিদ্যুৎ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা চমক, উপ-ছাত্রীবিষয়ক সম্পাদিকা মাফরুহা খানম নিতি ও মোসা. মিম আক্তার মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সাধারন সম্পাদক আব্দুল বারি শরীফ বলেন, ‘আমামে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় ধন্যবাদ জানাই সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে যাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলে সমিতির কার্যক্রম এতদূর এসেছে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর শিক্ষকগণকে যারা সবসময় আমাদের পাশে থেকে উপদেশ এবং অনুপ্রেরণা দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর আমরা সবার সাথে আলোচনা করে জেলা সমিতির মূলমন্ত্র বাস্তবায়নে এবং কার্যক্রম আরও গতিশীল করতে শতভাগ চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

নবনির্বাচিত সভাপতি আকিল আখতাব রেজোয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অন্যতম সুপরিচিত সংগঠন, রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে যদি অবদান রাখতে পারে তাহলে সংগঠনটি নিঃসন্দেহে বরাবরের মতোই গতিশীল পথেই হাটতে থাকবে। রাজশাহীর ব্র‍্যান্ড ভ্যালু সমৃদ্ধ ছিল এবং থাকবে এই প্রত্যাশাই ব্যক্ত করি। আশা করি সবাই এটা ধরে রাখার চেষ্টা করবে এবং সবাই মিলে কাধে কাধ মিলিয়ে জেলার কার্যক্রম এগিয়ে নেবে।’ 

অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি কবে, যা বললেন মাউশি ডিজি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9