ইবি ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের নতুন নেতৃত্বে মামুন-রিফাত

১১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
মামুন হোসেন ও তৌফিকুর রহমান রিফাত

মামুন হোসেন ও তৌফিকুর রহমান রিফাত © সংগৃহীত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কো-অর্ডিনেটর হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন হোসেন ও সহকারী কো-অর্ডিনেটর হিসেবে একই বিভাগের ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান রিফাতকে মনোনীত করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ইবি শাখার উপদেষ্টা জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় এবং সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী কো-অর্ডিনেটর শামিমা রহমান, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মিশুক শাহরিয়ার, দপ্তর সম্পাদক সুলাইমান, কোষাধ্যক্ষ পাঁপড়ি রানী মোদক, কর্মশালা সম্পাদক তাসমিম কবির, প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মিফতাহুল জান্নাত মিম, বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুঁই, প্রতিযোগিতা সম্পাদক মোঃ নাজমুল ইসলাম আরাফাত, শিক্ষা-গবেষণা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাকিব আল হাসান ও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সাইদী হোসেন।

এর আগে, গত ২১ নভেম্বর 'ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ' এর অ্যাকাউন্টেন্স অফিসার জনাব অধিশ দাসের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

প্রসঙ্গত, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।

ট্যাগ: ইবি
কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬
চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬