মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে বশেমুরবিপ্রবিপি শিক্ষার্থী নাওমি নাওয়ার

১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
নাওমি নাওয়ারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন উপাচার্য

নাওমি নাওয়ারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন উপাচার্য © টিডিসি ফটো

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৪ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) শিক্ষার্থী নাওমি নাওয়ার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বশেমুরবিপ্রবি উপাচার্য তার নিজ কার্যালয়ে নাওমিকে ফুলেল শুভেচ্ছা জানান।

নাওমি বশেমুরবিপ্রবিপির গণিত বিভাগের স্নাতক প্রতম বর্ষে অধ্যয়নরত। তিনি সামাজিক উন্নয়ন ও জলবায়ু নিয়ে কাজ করছেন।

নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হয়েও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নাওমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে নাওমির প্রতিনিধিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা উৎসাহিত হবে।’

জানা যায়, গত ২১ থেকে ২৪ নভেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট। ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের আয়োজনে চার দিনের এ সামিটে বাংলাদেশ থেকে অংশ নেন নাওমি নাওয়ারসহ চারজন যুব প্রতিনিধি। অন্যরা হলেন- নামরাতা চাকমা, আবিদা চৌধুরী ও আরিয়ান খান।

এবারের সামিটে বিশ্বের ৫৫টি দেশ থেকে ৯২ জন যুব প্রতিনিধি অংশ নেন। তাদের নিয়ে গঠিত ৯টি দলের একটির টিম লিডার ছিলেন নাওমি।

নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9