কিউএস র‍্যাঙ্কিংয়ে স্থান পেল দেশসেরা পাচঁ পাবলিক বিশ্ববিদ্যালয়

১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
পাচঁ পাবলিক বিশ্ববিদ্যালয়

পাচঁ পাবলিক বিশ্ববিদ্যালয় © লোগো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তৃতীয়বারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে সারা বিশ্বের প্রায় ১৮০০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় এবারও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হলো কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো।

এ র‍্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৩৪তম স্থান লাভ করে বাংলাদেশ থেকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর ৬৯০তম স্থান লাভ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান এবারও দ্বিতীয়। এছাড়া এক হাজারের তালিকায় বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

তালিকায় দেশের দ্বিতীয় সরকারি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০৮০-১১০০ এর মধ্যে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১১০১-১১২০, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩০১-১৩৫০ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৫১-১৪০০ এর মধ্যে। 

র‍্যাঙ্কিংয়ে এবার তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫%, সামাজিক প্রভাব ৪৫% এবং শাসনগত প্রভাব ১০% ধরে এই মান নিরূপণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথমবারের মতো এই র‍্যাঙ্কিং প্রকাশ করে কিউএস। সেবার বিশ্বসেরা টেকসই ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রকাশ করা হয়েছিল। আর তাতে স্থান পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। সেবার এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৫১-৬০০ ও বুয়েটের অবস্থান ছিল ৬০১ থেকে ওপরে। এছাড়া বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান হয়নি।

নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9