এসডিজি সূচকে পিছিয়ে পড়েছে বাংলাদেশ: উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ্

০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

এসডিজি সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর লালমাটিয়ায় এসটিআই/এইডস নেটওয়ার্ক অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ওইম্যানস ভলান্ট্যারী এসোসিয়েশন মিলনায়তনে এক বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি। 

উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ্ বলেন, এমডিজিতে ভালো করলেও বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতা ও বিগত সরকারের অদূরদর্শীতার কারণে বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়েছে। তিনি বলেন, দেশে এইচ আইভি এইডস এবং এসটিডি নিয়ন্ত্রণ কার্যক্রমে ভাটা পড়েছে। পরিবার পরিকল্পনায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ কার্যক্রমে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। যার সুদূর প্রসারী প্রভাব আগামীতে সমাজে পড়বে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। 

এছাড়াও তিনি দেশের বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের ভাটা পড়ায় শঙ্কা প্রকাশ করেন। বাল্যবিবাহ নিয়ন্ত্রণ ও দেশের জনগণের পুষ্টিমান উন্নয়নে বিভিন্ন সংস্থার উদাসীনতার সমালোচনা করেন উপাচার্য। এসময় আন্তর্জাতিক মানদণ্ডে তলানীতে পড়ে থাকা দেশের মানব সম্পদের উন্নয়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9