ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ইবি উপাচার্যের

০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ইবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ক্যাফেটেরিয়ারে বসে কেউ যেন ধূমপান না করে। আমরা এ ক্যাম্পাসকে ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’

বন্ধ হওয়ার দীর্ঘ ২১ মাস পর পরীক্ষামূলকভাবে চালু হওয়া কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের নিচতলায় অবস্থিত ক্যাফেটেরিয়া চালু করা হয়৷ আগামী ৫ জানুয়ারি উদ্বোধনের পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পুরোদমে চালু হবে। দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় দীর্ঘ ২১ মাস পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরীক্ষামূলকভাবে চালু করা হলো।

আরও পড়ুন: ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের অংশগ্রহণ রুখে দেওয়ার ঘোষণা শিবিরের

ক্যাফেটেরিয়া পরিদর্শনকালে উপাচার্য ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের এবং খাবার পরিবেশনকালে নির্দিষ্ট ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরিধানের নির্দেশনা দেন। এ ছাড়া উপাচার্য ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সবাইকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার নির্দেশ দেন। খাবার সবসময় ঢেকে রাখার নির্দেশনা দিয়ে উপাচার্য নিজেই ক্যাফেটেরিয়ায় বসে খাবার খান এবং কাউন্টারে যেয়ে বিল পরিশোধ করেন।

এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির, ছাত্রদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9