পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি যন্ত্রপাতি মেলা অনুষ্ঠিত হয়েছে।  
 
আজ সোমবার (৯ ডিসেম্বর) টিএসসি'র কনফারেন্স রুমে অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএআরআই (BARI) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি যন্ত্রপাতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই (BARI) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল আমিন। 

সেমিনারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, পটুয়াখালীর বিএআরআই আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো: আলিমুর রহমান, পটুয়াখালীর বিএআরআই এর সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. এইচ এম খায়রুল বাসার । 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিনিয়ত আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে পক্ষান্তরে দেশের কৃষি জমির পরিমাণ কমছে। বিরাট জনসংখ্যার খাদ্যের চাহিদা পুরণ করে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে বড় অবদান রাখতেছে আমাদের কৃষক ও কৃষিবিদগণ।’

সেমিনারের সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শেখ আব্দল্লাহ আল মামুন হোসেন বলেন, ‘আমাদের দেশ কৃষি নির্ভর। আর কৃষিতে পরিপূর্ণভাবে প্রযুক্তি ব্যবহার করা হলে মেশিনারিজ পার্টস, স্পেয়ার এবং অন্যান্য যন্ত্রপাতির কারখানা তৈরির মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ হবে।’

প্রসঙ্গত, মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় কৃষি যন্ত্রপাতির নতুন প্রযুক্তি উদ্ভাবনকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9