নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বাউল ও লোকগানের কর্মশালা

০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে ‘বাউলের আত্মসামাজিক অবস্থা নিরূপণের জন্য সমীক্ষা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে ‘বাউলের আত্মসামাজিক অবস্থা নিরূপণের জন্য সমীক্ষা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে ‘বাউলের আত্মসামাজিক অবস্থা নিরূপণের জন্য সমীক্ষা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে দিনব্যাপী আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। 

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল। সঙ্গীত বিভাগের প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখক, গবেষক ও কবি অধ্যাপক ড. তারেক রেজা। 

মতবিনিময় ও কর্মশালায় বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার মোছা. শামিমা সুলতানা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের হয়রানি, নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে অব্যাহতি

সভায় আলোচক হিসেবে বাউল শিল্পী সুনীল কর্মকার, সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম আসলাম এবং গণমাধ্যমকর্মী সুমন সাহা আলোচনা করেন। এ ছাড়া দর্শন আলোচনায় অংশ নেন সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. জাহিদুল কবীর, লেখক-গবেষক রুবেল সাইদুল আলম ও সৈয়দ জাহিদ হাসান। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পরিবহন প্রশাসক ড. মো. আহমেদ শাকিল হাসমী, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) ও বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন।

৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9