ইবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর

০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। 

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। 

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী ডিন ও বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অধ্যাপক ড. রোকসানা মিলির সভাপতিত্বে ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান ও অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন সহ অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি ও সিনিয়র শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। 

প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আশা প্রকাশ করে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একদিন সামাজিক বিজ্ঞান অনুষদ নেতৃত্ব দেবে, অন্য অনুষদগুলো তাকে অনুসরণ করবে। এই পর্যায়ে পৌঁছার জন্য এই অনুষদভুক্ত বিভাগগুলোর যে সাহায্য-সহযোগিতা প্রয়োজন ট্রেজারার হিসেবে তিনি তা করার প্রতিশ্রুতি দেন।

ট্যাগ: ইবি
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9