মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিতুমীর কলেজ ছাত্রের

০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
মোটরসাইকেল দুর্ঘটনায় তিতুমীর কলেজ ছাত্র নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় তিতুমীর কলেজ ছাত্র নিহত © সংগৃহীত

রাজধানীর কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসনিম ফেরদৌস (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তামিম রহমান (১৯ নামে) সাউথ ইস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। 

তাসনিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ।

তিনি বলেন, ‘রাতে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। কাকরাইল বিচারপতির বাস ভবনের গেটের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মারা যান তাসনিম। আর আহত তামিম ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তাসনিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।’

নিহত তাসনিমের খালাতো ভাই আফ্রিদি ইনসান জানান, তাসনিম তিতুমীর কলেজের ফিজিও থেরাপি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পকনগর গ্রামে। বাবার নাম ইসমাইল মিয়া। এক ভাই এক বোনের মধ্যে তাসনিম ছিলেন বড়।

তিনি আরও জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল তাসনিম। রাতে জানতে পারি তাসনিম তার আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে তামিমের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। পরে দুর্ঘটনার শিকার হয়। আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। বর্তমানে তারা দুজনই ওয়ারী যুগীনগর এলাকায় থাকতেন।

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘অনলাইন নীলক্ষেত’: পুরোনো বই কেনাবেচা করা যাবে ঘরে বসেই
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9