গুচ্ছেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াতেই অংশগ্রহণ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সভায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছিল কুবি।

গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের ডেকেছিল। সেখানে প্রফেসর ড. এম আমিনুল ইসলাম সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুরোধ জানান। তার অনুরোধের কারণে এবার আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবো।’

অধ্যাপক ড. মো. হায়দার আলী আরও বলেন, শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়; ২৩টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমানে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়। তবে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো এ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি।

পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘অনলাইন নীলক্ষেত’: পুরোনো বই কেনাবেচা করা যাবে ঘরে বসেই
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9