খুবি শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আটক ২

০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনা

শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনা © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় রাজিব পরিবহনের ম্যানেজারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা বলে জানা গেছে। সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। এছাড়াও সিসিটিভি ফুটেজ দেখে বাকি আসামিদের শনাক্তের কাজ চলমান রয়েছে। 

আটককৃতরা হলেন, রাজিব পরিবহনের ম্যানেজার ইমরান হোসেন ও এম জামান পরিবহনের চালক আল আমীন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত বলেন, শ্রমিকদের হামলায় বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বৃহস্পতিবার মামলা করা হবে।

প্রসঙ্গত, বুধবার বিকালে গোপালগঞ্জ থেকে রাজিব পরিবহনের বাসে আসার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে ভাড়া ও আসন নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের সামনে না নামিয়ে সোনাডাঙ্গা নিয়ে মারধর করা হয়। এই সংবাদ শুনে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা বাস টার্মিনালে ছুটে গেলে তাদের ওপরও হামলা চালান বাস শ্রমিকরা। 

এসময় বাস শ্রমিক ও খুবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। এতে খুবির ১০ শিক্ষার্থী আহত হয়। এ সংঘর্ষ চলাকালে কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর হয়।

খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9