ঢাকা কলেজে র‌্যাগিংয়ের ঘটনায় শিক্ষার্থীকে শাস্তি

০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © সংগৃহীত

আবাসিক হোস্টেলে রাতভর শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে এক শিক্ষার্থীকে শাস্তিস্বরূপ আবাসিক সিট বাতিল করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম আফজাল হোসেন রাহাত। তিনি ঢাকা কলেজ হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

গত ২৬ নভেম্বর ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের ৩০১ নম্বর কক্ষের  ০৭/১০/২০২৪ তারিখে ঘটনার তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আফজাল হোসেন রাহাত অনার্স চতুর্থ বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ এর আবাসিক সিট বাতিল করা হলো।’

আরও পড়ুন: ঢাকা কলেজের হলে শিক্ষার্থীকে রাতভর নির্যাতন ছাত্রদলের

এ বিষয়ে র‌্যাগিংয়ের শিকার মারুফ রেজা মাসুম বলেন, ‘আমি সন্তুষ্ট হয়েছি দীর্ঘদিন পর হলেও শাস্তি হয়েছে। আমার সঙ্গে যা হয়েছে, অন্যদের সাথে যেন না হয়, এ জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন থাকার আহ্বান করছি। হল প্রভোস্ট আমাকে জানিয়েছেন, আপাতত প্রাথমিকভাবে একজনের সিট বাতিল করেছি এবং অন্যদেরও বিচার করা হবে। তবে স্যাররা সবকিছুর তদন্ত শেষ করে এটা পরে জানাবেন ‘

গত ৭ অক্টোবর ঢাকা কলেজের দক্ষিণায়ন হলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারুফ রেজা মাসুমকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন করলে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ।

২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9