ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাইক বাজাতে লাগবে অনুমতি

০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM

© প্রতীকী ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে শব্দদূষণ রোধে  সাউন্ড বক্স ও মাইক না বাজানোর অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সাউন্ড বক্স ও মাইক বাজাতে প্রক্টরের লিখিত অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে। আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শব্দ দূষণ রোধকল্পে যে কোন ধরনের সাউন্ড অথবা মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। অতি প্রয়োজনে সাইন্ড বক্স অথবা মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের পূর্ববর্তী লিখিত অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে।

শব্দদূষণ রোধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরেই ক্যাম্পাস চলাকালীন সময়ে এবং রাতেও বিভিন্ন কারণে উচ্চশব্দে মাইক বাজানোর কারণে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অধিকাংশ দিন দিনের বেলায় বিভিন্ন বিভাগের নানাবিধ আয়োজনের কারণে সাউন্ড বক্স ব্যবহার করা হয়। ছোটখাটো বিষয় নিয়ে বা যেকোনো দাবি আদায়ের ক্ষেত্রেও এক বা একাধিক মাইক এনে স্লোগান, বক্তৃতা করা হয়। এতে অন্যান্য বিভাগের ক্লাস, পরীক্ষায় সমস্যা হয়। ক্লাসে মনোযোগ দেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের অভ্যন্তরে সাউন্ড বক্স ও মাইক ব্যবহারের কারণে শব্দ দূষণের পাশাপাশি শিক্ষার্থীদের নানা রকম অসুবিধা হচ্ছিল। এই বিষয়টি কমিয়ে আসার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950