ঢাকা কলেজস্থ কুমিলা ছাত্রকল্যাণ নেতৃত্বে শিবলী-আতাউর 

২৮ নভেম্বর ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
ওবায়দুর রহমান শিবলী ও মো.আতাউল্লাহ আতাউর

ওবায়দুর রহমান শিবলী ও মো.আতাউল্লাহ আতাউর © টিডিসি ফটো

ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদ (গোমতী) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ওবায়দুর রহমান শিবলী কে সভাপতি ও মো.আতাউল্লাহ আতাউর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকেলে ঢাকা কলেজের বিজয় চত্বরে ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা শিক্ষার্থীদের উপস্থিতিতে ১৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম রফিকুল আলম শিক্ষক উপদেষ্টা স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করেন।

নবগঠিত ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ১৬৩ সদস্যের কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে এনামুল হক জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির, সাংগঠনিক সম্পাদক রাফসান জিসান, প্রচার সম্পাদক মো. মমিনুল ইসলাম, দফতর সম্পাদক  সুলেমান সরকারকে মনোনীত করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি ওবায়দুর রহমান শিবলী বলেন, আমাদের লক্ষ্য হল ঢাকা কলেজ ক্যাম্পাসে কুমিল্লার ছাত্রদের সঙ্গে সেতু বন্ধন তৈরি করে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের জীবনের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করা।” 

তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ইতিবাচক কাজের মাধ্যমে আমরা এই সংগঠনকে সকলের জন্য একটি অনুকরণীয় ও অনুসরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬