ইউসিবির উসকানিতে সংঘর্ষের সৃষ্টি, দাবি সোহরাওয়ার্দী শিক্ষার্থীদের

২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশের (ইউসিবি) উসকানিতে সংঘর্ষ সংগঠিত হয়েছে বলে দাবি করেছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার ২৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই দাবি করেন। এসময় আগামীতে ঝামেলায় না জড়ানোর অনুরোধ করেন তারা। 

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, তৃতীয় পক্ষে প্রবেশ করে উসকানি দিয়ে শান্তি বিনষ্ট করছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর লুটপাট নিন্দনীয়। সংঘর্ষে না জড়িয়ে শান্তি রক্ষার আহ্বান জানান তারা।

তৃতীয় পক্ষের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিম ইসলাম বলেন, ‘ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ (ইউসিবি) নামে একটি সংগঠন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে আসছেন। মোল্লা কলেজের সাথে আমাদের ব্যক্তিগত কোন ঝামেলা নাই। ইউসিবি মূলত এ দ্বন্দ্বের সাথে সম্পৃক্ত।’

এসময় দায়ীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও কবি নজরুল-সোহরাওয়ার্দী কলেজ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মোল্লা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬