কারাগার থেকে পরীক্ষার অনুমতি পেলেন রাজবাড়ীর সাবেক মেয়র

২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
মো. আলমগীর শেখ তিতু

মো. আলমগীর শেখ তিতু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে থেকে বিএসএস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীর শেখ তিতু। বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের অধীনে এবারের বিএসএস পরীক্ষায় অংশ নেবেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতে আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন এ আদেশ দেন। কারাগারে আটক সাবেক ওই মেয়রের পক্ষে আবেদন করেন রাজবাড়ী জেলা জজ আদালতের সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট মো. উজির আলী সেখ।

উন্মুক্ত বিশ্বিবদ্যালয় রাজবাড়ী অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর থেকে সারাদেশের মতো রাজবাড়ীর ৫টি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ/বিএসএস পরীক্ষা শুরু হবে। ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী হিসেবে রাজবাড়ীর সাবেক পৌর মেয়র আলমগীর শেখ তিতু বিএসএস পরীক্ষায় অংশ নেবেন রাজবাড়ী সরকারি কলেজ কেন্দ্রে। কিন্তু কারাগারে আটক থাকায় তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন না। সে কারণে আদালতের নির্দেশে তাকে কারাগারের অভ্যন্তরেই পরীক্ষায় অংশ নিতে হবে।

আদালতের বিচারক মো. সুমন হোসেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রাজবাড়ী জেলা প্রশাসনের সহায়তায় রাজবাড়ীতে এ পরীক্ষা অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপ-আঞ্চলিক পরিচালক আইনুল হক।

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9