ক্যাম্পাস প্রাঙ্গণে জড় হচ্ছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

২৫ নভেম্বর ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা © ভিডিও থেকে নেওয়া

আজ সোমবার (২৫ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা।

নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড় হতে শুরু করেছেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজবিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায়।

রবিবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম বর্ষের ফাইনাল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা চলাকালীন ‘সুপার সানডে’ ঘোষণা করে আতর্কিত হামলা চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে রাজধানীর ৩৫টি কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

হামলার ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামালসহ আলমারি ভেঙে নগদ অর্থও লুট করা হয় বলে জানায় কলেজ প্রশাসন।

সোহরাওয়ার্দী কলেজের এই ন্যক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সোহরাওয়ার্দী কলেজের সমন্বয়ক লিখন ইসলাম সংবাদ সম্মেলনে আজকের এ বিক্ষোভ মিছিলের ডাক দেন।

ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9