‘সোহরাওয়ার্দী কলেজের ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা’

২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ভুল চিকিৎসায় রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের ঘটনার বিচার চেয়ে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ থেকে  সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রবিবার এ হামলার ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে কলেজ সূত্রে জানা গেছে।

সন্ধ্যায় এ ঘটনায় ক্যাম্পাস প্রাঙ্গণে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, সাত কলেজ শতবর্ষের, সাত কলেজ ঐতিহ্যের। সাত কলেজে আঘাত হানা মানে বাংলাদেশের প্রাণে আঘাত হানা।

তিনি বলেন, আজকে রাত ১০ টার মধ্যে ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং ৬ জন শিক্ষক প্রতিনিধিসহ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং জড়িত অন্যান্য কলেজের অধ্যক্ষের সঙ্গে এই সুষ্ঠু সমাধানের লক্ষ্যে রোডম্যাপ দিতে হবে। 

সোহরাওয়ার্দী কলেজের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতিপূরণের দায়ভার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ জড়িত কলেজকে দিতে হবে। 

আরও পড়ুন: ‘সুপার সানডে’ পালনে যেভাবে পুরান ঢাকায় একত্রিত হয় ৩৫ কলেজে শিক্ষার্থীরা

এসময় জড়িত কলেজের সকল প্রতিনিধিদের ক্ষমা চাওয়া, ক্যাম্পাস এসে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলা, যেসব সনদের ক্ষতিসাধন হয়েছে তার অরজিনাল কপি দেওয়াসহ একাধিক দাবি করেন।

এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল না সোহরাওয়ার্দী কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। 

এসময় কবি নজরুল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ইউসিবি (ইউনাইটেড কলেজ বাংলাদেশ) হচ্ছে একটি জঙ্গি সংগঠন। তদন্ত করে ছবি দেখে এসব শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে। ইউসিবির নির্দেশের আজ ৩৫ কলেজের শিক্ষার্থীরা মিলে এমন ভাঙচুর করে। এদের আইনের আওতায় আনতে হবে। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। 

এদিকে সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আগামী সোমবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রদল হামলা চালানোর এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা কখনো রাজনৈতিক দলের দায়ভার নেবেন না।

বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9