পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা

২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন

পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নিজ বিভাগের পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ছাত্রলীগের হাবিপ্রবি শাখার সহ-সভাপতি ফুয়াদ। পরে শিক্ষার্থীদের দাবির মুখে তাকে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরত- এ  খুদা একাডেমিক  ভবনের  সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী। তবে এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের মধ্যে বিরোধ দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতা  ফুয়াদ শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নেন। একই সাথে প্রশ্ন করেন কাদের ইন্ধনে এবং সহযোগিতায় আবাসিক হল গুলোতে অস্ত্র উঠানো হয়েছে? 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, আমার সবার সহাবস্থান চাই। নিরপরাধ কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা তাকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।

টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬