ইবির বঙ্গবন্ধু হল পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

রবিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হল পুকুরে এ পোনা অবমুক্ত করা হয়। এ সময়ে হলের পুকুরে রুই, কাতলা, মৃগেল, মিনার কার্প, তেলাপিয়া গ্রাসকার্প, সিং, কৈসহ বিভিন্ন প্রজাতির ১০০ কেজি পোনা অবমুক্ত করা হয়। 

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সেলিম রেজা, এস্টেট প্রধান মো. আলাউদ্দিন, ইবি সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি এইচ এম আবু মুসা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানসহ হলের অর্ধশত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬