সৌমিত্র শেখরের দুর্নীতি অনুসন্ধানে নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদকের প্রতিনিধি দল

২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদকের প্রতিনিধি দল

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদকের প্রতিনিধি দল © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৩ নভেম্বর) দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে দুদকের একটি দল বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে। পরে রেজিস্ট্রার কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে দুদকের প্রতিনিধি দল।

এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাজু আহমেদ, প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে সৌমিত্র শেখরের আর্থিক অসঙ্গতি, ভর্তি বাণিজ্যে সম্পৃক্ততা এবং নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। 

বৈঠক শেষে গুলশান আনোয়ার প্রধান বলেন, তদন্তের অংশ হিসেবেই আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলতে এসেছি। সেই সঙ্গে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজন হলে আমরা আবারও আসব।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সৌমিত্র শেখরের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 

আরো পড়ুন: ‘পান থেকে চুন খসলেই’ সংঘর্ষে জড়ায় ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা

এদিকে নজরুল বিশ্ববিদ্যালয়ে অতীতে সংঘটিত বিভিন্ন ঘটনা ও অনিয়মের তথ্য অনুসন্ধান করার জন্য গত ২৭ অক্টোবর ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। 

১১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সুপারভাইজার, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০
  • ২৩ এপ্রিল ২০২৬
স্পেশালাইজড হাসপাতাল থেকে চুরি হওয়া ৪ ট্রাক সামগ্রী উদ্ধার,…
  • ২৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬