শেকৃবিতে ঢাকা ফুড ফেস্টিভ্যাল ২.০ অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শেকৃবিতে ঢাকা ফুড ফেস্টিভ্যাল ২.০ অনুষ্ঠিত

শেকৃবিতে ঢাকা ফুড ফেস্টিভ্যাল ২.০ অনুষ্ঠিত © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকা ফুড ফেস্টিভ্যাল ২.০ অনুষ্ঠিত  হয়েছে। নগরের ভোজনরসিকদের কথা মাথায় রেখে দেশের ঐতিহ্যবাহী সব খাবার নিয়ে ঢাকা ফুড ফেস্টিভ্যাল ২.০ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস এন্ড অ্যাগ্রিকালচার এন্ড রিলেটেড সায়েন্স (ইয়াস) শেকৃবি ঢাকা।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে সকাল ১০ টা থেকে শুরু হয় এই ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালের শুরুতে ইয়াস-শেকৃবি এবং আহারের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেফ ফুড শীর্ষক একটি প্যানেল ডিস্কাসন অনুষ্ঠিত হয়। প্যানেল ডিস্কাসনে উপস্থিত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায় অনুষ্ঠানটিতে প্রায় ১৬ টি স্টল বসেছে। স্টল গুলোতে দেখা যায় খুলনার চুই ঝাল থেকে হাঁসের মাংস, নবাবি সেমাই থেকে জামাই পিঠা সহ হরেক রকমের খাবারের আয়োজন রয়েছে।

পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ ফুড ফেস্টাভ্যালটি প্রদর্শন করেন।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬