৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত 

২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত 

৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত  © টিডিসি ফটো

৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, হল মসজিদসহ অন্যান্য মসজিদসমূহে এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা দোয়া ও মোনাজাতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আশরাফ উদ্দীন খান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা এবং অগ্রগতিতে যারা ভূমিকা রেখেছেন তাদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাদের জন্য দোয়া করা হয়। এছাড়াও জুলাই-আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। মোনাজাত অনুষ্ঠানের পূর্বে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন।

উল্লেখ্য, ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পর কেক-কাটা কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন করা হবে। পরে পর্যায়ক্রমে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি , শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, বিভাগসমূহ আয়োজিত শিক্ষা ও গবেষণা প্রদর্শনী উদ্বোধন, জুলাই-আগস্ট ২০২৪ এর চেতনাকে আলোকপাত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা, ডকুমেন্টারি প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। 

এছাড়াও, ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর ২৪, ২৫ ও  ২৬ নভেম্বর (৩ দিন) আলোকসজ্জিত করা হবে এবং সড়কে জুলাই-আগস্ট‘২০২৪-এর চেতনা ধারণ করে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হবে।

 

ট্যাগ: ইবি
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9