সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

২০ নভেম্বর ২০২৪, ১১:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ছবি

ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুইশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এমন অবস্থায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) রাতে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংক্ষিপ্ত নোটিশে বলা হয়েছে,  এতদ্দ্বারা ঢাকা কলেজের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামীকাল বৃহস্পতিবার কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। তবে অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে পুরো এলাকাজুড়ে।

নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখু…
  • ২৩ এপ্রিল ২০২৬
মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয়…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা বাড়ল ৩ গুণ
  • ২৩ এপ্রিল ২০২৬