রাবির সিন্ডিকেটে নতুন সদস্য হলেন দুই  অধ্যাপক 

২০ নভেম্বর ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক মো. রেজাউল করিম ও অধ্যাপক মো. নিজাম উদ্দীন

অধ্যাপক মো. রেজাউল করিম ও অধ্যাপক মো. নিজাম উদ্দীন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিন্ডিকেটে নতুন দুই সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম ও আরবি বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দীনকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ বুধবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

নিয়োগ পত্রে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ২৩(১)(এইচ) ও ২৩(৩) ধারা অনুযায়ী সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২ ও আরবি বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দীনকে দুই বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর এই নিয়োগ প্রদান করেন। 

নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখু…
  • ২৩ এপ্রিল ২০২৬
মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয়…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা বাড়ল ৩ গুণ
  • ২৩ এপ্রিল ২০২৬