আফসানার মাগফেরাত কামনায় জাবি ছাত্রশিবিরের দোয়া-মাহফিল 

২০ নভেম্বর ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আফসানার রুহের মাগফেরাত কামনায় জাবি ছাত্র শিবিরের দোয়া-মাহফিল 

আফসানার রুহের মাগফেরাত কামনায় জাবি ছাত্র শিবিরের দোয়া-মাহফিল  © টিডিসি ফটো

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের  (৫৩তম ব্যাচ) শিক্ষার্থী আফসানা কারিম রাচি’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামি ছাত্রশিবির। 

আজ বুধবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৪ টায় আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী, শিবিরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। 

এসময় মসজিদের ইমাম আফসানা রাচির বিদেহী আত্মার মাগফেরাত ও তার পরিবারের ধৈর্য ধারণ এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলার জন্য দোয়া করেন। 

শাখা শিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, ‘কিছুদিন আগে ক্যাম্পাসে আসা একটি নতুন প্রাণ তার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই ঝরে গেলো, যা সবাইকে মর্মাহত করেছে। মৃত্যু সত্য হলেও সব মৃত্যু মেনে নেয়া কষ্টকর। রাচির আত্মার মাগফেরাতের জন্য আমরা নামাজ শেষে দোয়া করেছি। আর কোন প্রাণ এভাবে ঝরে না যাক।’

উল্লেখ্য, গতকাল রাত ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে অটোরিকশার সাথে ধাক্কায় ওই শিক্ষার্থী আহত হলে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950