রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেই কোনো স্থায়ী ক্যাম্পাস

১৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পরও স্থায়ী ক্যাম্পাস না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সোমবার (১৮ নভেম্বর) সকালে অস্থায়ী একাডেমিক ভবনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২০১৮ সাল থেকে শুরু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। সময়ের ব্যবধানে ইতিমধ্যে প্রথম দুটি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে, তৃতীয় ব্যাচও শেষ করতে যাচ্ছে আর কিছুদিনের মাঝে। গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছে ৭ম আবর্তন। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কোথায় এমন প্রশ্ন করলে নবীনরা ছাড়াও স্নাতক ডিগ্রী লাভ করে চাকরিতে চলে যাওয়া শিক্ষার্থীরও জানেনা এর উত্তর। 

প্রতিষ্ঠার ৯ বছরেও শুরু হয়নি স্থায়ি ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম। স্থানীয় দুটি কলেজের ভবন ও একটি ভাড়া করা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। যেখানে শ্রেণি কক্ষ সংকটে একই কক্ষে চলছে ছয় ব্যাচের ক্লাস। 

তবে এর আগে ২০২৩ সালের ৩১ মে সাবেক শিক্ষামন্ত্রী দ্রুতই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি একনেকে উঠবে বলে মন্তব্য করলেও বছর ঘুরেও তার কোন ফলাফল পাওয়া যায়নি।

অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় সহস্রাধিক শিক্ষার্থীর মেস চাহিদার তাগিদে দিনদিন হু হু করে বাড়ছে বাসা ভাড়াও। মাত্র ১১ বর্গ কিমির ছোট এই মফস্বল উপজেলা শহরে গড়ে প্রতিটি শিক্ষার্থীকে থাকতে হয় ১৫০০-২০০০ টাকা সিট ভাড়া দিয়ে। একদিকে অত্যাধিক আবাসন ব্যয় অন্যদিকে বাজারের এই উর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ই মে ২০১৫ তারিখে মন্ত্রী সভার বৈঠকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন,২০১৫'-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় '‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।’ 

পরবর্তীতে ২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব সম্পন্ন করেছেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্‌ আজম। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081