আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর ৩ দিনের রিমান্ডে

১৯ নভেম্বর ২০২৪, ০৫:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম

বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে শরিফুল ইসলামকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে তোলা হয় এবং ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। 

শরিফুল ইসলামকে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর আলমনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার বিরুদ্ধে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পিবিআই রংপুর। 

এদিকে আবু সাইদ হত্যা মামলার ২য় ধাপের নাম সংযুক্তে যে ৭ জনের নাম এসেছে তাদের ব্যাপারে আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে। গ্রেফতার হওয়ার আগেই আগেই সাবেক এই প্রক্টরের গ্রেফতারি পরোয়ানা জারির জন্য পিবিআই অফিসে অবস্থান কর্মসূচি পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬