তিতুমীর কলেজের সামনে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন

১৯ নভেম্বর ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তিতুমীর কলেজের সামনে মোতায়েন করা হয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের

তিতুমীর কলেজের সামনে মোতায়েন করা হয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের © টিডিসি

বিশ্ববিদ্যালয়ের দাবিতে উত্তাল সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস। আজ (১৯ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন স্লোগানে মুখরিত কলেজ ক্যাম্পাস। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজের সামনে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের আনুমানিক ২ প্লাটুন সদস্যকে নতুন করে মোতায়েন করা হয়েছে।

পুলিশের একটি সূত্র (নাম ও পদবি প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছে, গতকাল শিক্ষার্থীরা রাস্তা আটকিয়ে দুর্ভোগ সৃষ্টি করেছিলেন। আজ যেন দুর্ভোগ সৃষ্টি করতে না পারেন এ জন্য এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরের কাগজের মাল্টিমিডিয়ার রিপোর্টার মারুফ হাসান বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি ফেরার আগেই অতিরিক্ত পুলিশ মোতায়েন অবশ্যই ভালো কিছুর সংকেত দিচ্ছে না। হয়তো আশানুরূপ ফল আসেনি আলোচনায়। হয়তোবা আজ ফের ব্লকেড কর্মসূচিতে যেতে পারেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বৈঠক করতে ফের মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা

এর আগে বেলা তিনটার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দেয় তিতুমীর শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল। তবে প্রতিনিধি দলটি এখনো কলেজে ফেরেনি। 

মন্ত্রণালয়ে যাওয়া ১৪ সদস্যের এ দলে রয়েছেন মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও কাউসার

গতকাল (১৮ নভেম্বর) মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছিল রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।  সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বনানীর প্রধান সড়ক ও মহাখালী রেলক্রসিং অবরোধ করে রেখেছিল।

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close