ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় প্রাণ গেল পথচারীর

১৯ নভেম্বর ২০২৪, ০৩:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দোতালা এই বাস চাপা দেয় জাহিদুল ইসলামকে

দোতালা এই বাস চাপা দেয় জাহিদুল ইসলামকে © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা বিআরটিসির দোতালা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল ইসলাম হাউজিংয়ে ‘এ’ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল নিয়ে পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনানাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: সার্টিফিকেট অর্জনের চেয়ে উত্তোলন কঠিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে!

এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানান, বাসটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9