বৈঠক করতে ফের মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা

১৯ নভেম্বর ২০২৪, ০২:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লোজডাউন কর্মসূচি চলছে তিতুমীর কলেজ ক্যাম্পাসে। সোমবার (১৯ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ অবস্থায় বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দিয়েছে তিতুমীর শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

সোমবার বেলা ৩টার দিকে প্রতিনিধিদলটি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দিয়েছে।

১৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও কাউসার।

এর আগে ক্যাম্পসে ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকব’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬