ছাত্র ফ্রন্টের উদ্যোগে ঢাকা কলেজে মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত 

১৯ নভেম্বর ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করেছে ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করেছে ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা © টিডিসি

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজ শহীদ আবু সাঈদ চত্বরে মাওলানা ভাষানীর স্মরণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখা সভাপতি নাহিয়ান রেহমান রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাফিকুজ্জামান ফরিদ। 

রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘আমাদের লক্ষ্য মাওলানা ভাষানীর ৪ তম মৃত্যুবার্ষিকীতে তার জীবনের সংগ্রাম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। শুধু পোস্টার ফুল দেওয়া নয়, স্মরণ করার তাৎপর্য হচ্ছে ভাষানীর লড়াকু জীবন, তার চিন্তা, চরিত্রকে স্মরণ করা। উনি মাওলানা নয় মানুষ উনাকে ভালোবেসে মাওলানা বলেন। মাওলানার প্রথাগত কোন ডিগ্রী ছিল না। মাওলানার লড়াইয়ের ইতিহাস সকলের জানা দরকার। কোন স্বৈরাচারশাসক ইতিহাস থেকে শিক্ষা নেই না। আইয়ুব খান থেকে এরশাদ যেমন শিক্ষা নেয়নি তেমনি এরশাদের পরিণতি থেকে হাসিনা শিক্ষা নেননি। ন্যায্য অধিকার থেকে বিভিন্ন লড়াই সংগ্রামে ভাষাণী প্রেরণা হয়ে থাকবে। ভাষা আন্দোলন, শহীদ মিনার নির্মাণে মাওলানার ভূমিকা ছিল। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাওলানার লড়াইয়ের দিক যেমন তুলে ধরি এর সঙ্গে দুর্বলতার দিক তুলে ধরি। ’২৪-এর গণঅভ্যুত্থান মাওলানা লড়াইয়ের সঙ্গে প্রাসঙ্গিক ছিল।’

আরও পড়ুন: রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ফের সক্রিয় ছাত্র ফ্রন্ট, শিক্ষার্থীদের ক্ষোভ

মুক্তিযুদ্ধকে  দলীয়করণ করেছে আওয়ামী লীগ উল্লেখ করে রাফিকুজ্জামান আরও বলেন, ‘মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ একপেশে বয়ানের মাধ্যমে কালিমা লেপন করেছে। দেশ স্বাধীনের পরে বিভিন্ন সংকটে মাওলানা আপসহীনভাবে সংগ্রাম করে গেছে। এ দেশের মেহনতি মজলুম মানুষের জন্য আজীবন আপসহীন সংগ্রাম করে গেছে। আজকে ছাত্ররাজনীতি মানে হলদখল, চাঁদাবাজি, সেই পরিবেশ আবার ফিরে আসুক আমরা চাই না। মাওলানা অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। মাওলানা ভাষানীকে তুলে ধরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নৈতিক দায়িত্ব বলে মনে করে।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাহিয়ান রেহমান রাহাত বলেন, ‘আমাদের উদ্দেশ্য স্যালুট দেওয়া, ফুল দেওয়া না। আমরা মাওলানা ভাষানীর জীবন থেকে শিখব। ছাত্র-শিক্ষক সংকটে যেকোনো লাড়াইয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার্থীদের সঙ্গে থাকবে। অতীতের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। যেকোন সংকটে আমরা আজীবন সংগ্রাম করে যাব।’

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9