দাবি না মানলে ফের ‘বারাসাত ব্যারিকেড’র ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

১৯ নভেম্বর ২০২৪, ০১:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের দাবি মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

এসময় ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি'’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এ আগে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সরেজমিনে দেখা যায়, কর্মসূচিকে ঘিরে বিভিন্ন পয়েন্টে প্রায় তিনশত পুলিশ অবস্থান নিয়েছেন। এদিকে মহাখালী রেলগেইট এলাকায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম কিবরিয়া মুয়াজ বলেন, ক্যাম্পাসের ভিতরে কীভাবে পুলিশ ঢুকলো একটার জবাব দিতে হবে। এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসের ভিতর একটি বিক্ষোভ মিছিল করবো বেলা ১২ টার সময়। আজকে আমাদের কর্মসূচি ক্লাস-পরীক্ষা বর্জন চলমান থাকবে।

পুলিশ জানায়, আন্দোলনের জন্য যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় আমরা ওই বিষয়টি দেখছি। আমাদের সদস্যরা শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে ক্যাম্পাসে গিয়েছিল। তারা আবার সাথে সাথেই ফিরে এসেছে।

চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950