থমথমে তিতুমীর কলেজ ক্যাম্পাস, বাড়তি পুলিশ মোতায়ন

১৯ নভেম্বর ২০২৪, ১১:০৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সরকারি তিতুমীর কলেজের সামনে পুলিশের অবস্থান

সরকারি তিতুমীর কলেজের সামনে পুলিশের অবস্থান © আমান উল্লাহ আলভী

অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচিকে ঘিরে বিভিন্ন পয়েন্টে প্রায় তিনশত পুলিশ অবস্থান নিয়েছেন। এছাড়াও ক্যাম্পাসের ভিতর অবস্থান নিয়েছেন আন্দোলনকারীদের কিছু সংখ্যক শিক্ষার্থী। সব মিলিয়ে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সরেজমিন ক্যাম্পাসে ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে মহাখালী রেলগেইট এলাকায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলাম কিবরিয়া মুয়াজ জানান, ক্যাম্পাসের ভিতরে কীভাবে পুলিশ ঢুকলো একটার জবাব দিতে হবে। এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসের ভিতর একটি বিক্ষোভ মিছিল করবো বেলা ১২ টার সময়। আজকে আমাদের কর্মসূচি ক্লাস-পরীক্ষা বর্জন চলমান থাকবে।

পুলিশ জানায়, আন্দোলনের জন্য যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় আমরা ওই বিষয়টি দেখছি। আমাদের সদস্যরা শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে ক্যাম্পাসে গিয়েছিল। তারা আবর সাথে সাথেই ফিরে এসেছে।

চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950