দুই দফা অবরোধ শেষে অবশেষে সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা

১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় দিনভর দুই দফা সড়ক ও রেলপথ অবরোধ শেষে রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করে তারা সোমবার রাত ৯টার দিকে কলেজের সামনে মহাখালী-গুলশান সংযোগ সড়কের অবরোধ তুলে নেন।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবারও সড়ক অবরোধ করে আন্দোলন করবেন। 

এর আগে সন্ধ্যা ৬টার দিকে কলেজের সামনে মহাখালী-গুলশান সড়কে অবস্থান নেন তারা। তবে তার আগে দুই ঘণ্টার বিরতি নেন শিক্ষার্থীরা। তার আগে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। 

তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো — ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে; তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9