ফের রাস্তা অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের 

১৮ নভেম্বর ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফের সড়ক অবরোধ

ফের সড়ক অবরোধ © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কলেজটির মেইন গেটের সামনে আবারও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে কলেজটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারও এ অবরোধ। 

গুলশানের ট্র্যাফিক বিভাগ জানায়, তিতুমীর কলেজের ছাত্ররা তাদের কলেজের সামনের রাস্তা অবরোধ করে আবার আন্দোলন করছে। আমতলি থেকে গুলশানগামী এবং গুলশান থেকে মহাখালী-তেজগাঁওগামী যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬