আবু সাঈদের কবর জিয়ারত করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

১৫ নভেম্বর ২০২৪, ০৩:১৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্সহ অন্যরা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্সহ অন্যরা © টিডিসি

ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্। এর আগে তিনি আবু সাঈদের বাড়িতে পৌঁছান। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

আজ শুক্রবার বেলা ২টায় জুম্মার নামাজের পর ড. এ এস এম আমানুল্লাহ্ রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের স্মরণে তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।  উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ বীর আবু সাঈদের রক্তের ওপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: স্নাতক পাস করলেন শহীদ আবু সাঈদ, সিজিপিএ কত?

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য। তিনি উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্হায়ী স্মৃতি ফলক স্হাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্থাপন করা হবে।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9