৫ দফা দাবি পূরণে অনিচ্ছা

জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা

১২ নভেম্বর ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
প্রশাসনিক ভবন অবরোধ করেছেন জবি শিক্ষার্থীরা

প্রশাসনিক ভবন অবরোধ করেছেন জবি শিক্ষার্থীরা © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ দফা দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিচ্ছা ও মন্ত্রণালয় বরাবর কোনো চাওয়া না জানানোয় প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সভা শেষ করে এসে শিক্ষার্থীরা এসব অভিযোগ করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস আটকে রাখেন।

৫ দফা আন্দোলনের সংগঠক রাকিব ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না যে অস্থায়ী আবাসন হোক। যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে যাক, সেই প্রশাসন আমরা চাই না।’

তিনি বলেন, ‘এমন চাটুকার ভিসি, চাটুকার ভিসি ভবন আমাদের লাগবে না। এখন থেকে ভিসি ভবন তালাবদ্ধ থাকবে।’

আরও পড়ুন: তিন দিনের মধ্যে জবি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস উপদেষ্টা নাহিদের

এক প্রশ্নের জবাবে রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সময়ে মন্ত্রণালয়ের কাছে কিছুই চায়নি। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে যদি বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু দাবি করতো আমরা সেটা দিতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তো কোনো কিছুই চাওয়া হয়নি। অথচ আমাদের ভিসি স্যার বলে আসছেন তারা নাকি অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর হাতে কাজ দিতে কাজ করে যাচ্ছে। এই প্রশাসন জগন্নাথের জন্য লজ্জার।’

আন্দোলনকারী এক শিক্ষার্থী সোহান বলেন, ‘এত দিন আমাদের আইওয়াশ করেছে। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু দাবিই করেনি। আমরা এখনই লিখিতভাবে আমাদের দাবি গুলো পূরণের ব্যাপারে জানতে চাই।’

এর আগে গতকাল (১১ নভেম্বর) ৫ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9