মদ খেয়ে ইভটিজিং, বেরোবি থেকে ২ বহিরাগত আটক

০৭ নভেম্বর ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মদ খেয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে ২ বহিরাগতকে আটক করে থানায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিক করার সময় আটককৃতরা মদ খেয়ে ওই বিভাগের এক জনের কাছে ফুল চায়। সাথে সাথে তার বন্ধুরা ওই ২ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।

সেখান থেকে তাদের সরাসরি তাজহাট থানায় চালান দেওয়া হয়। জানা যায়, আটককৃত বহিরাগত দুইজন হলেন স্থানীয় পার্কের মোরের সেলুনের দোকানি শিমুল (২৫)  এবং মর্ডান মোড়র আবির(২০) । 

এ বিষয়ে বেরোবি প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ইভটিজিং করার দায়ে দুজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। সংরক্ষিত এলাকায় মাদক সেবনের জন্য তাদের নামে অবশ্যই মামলা করা হবে। তবে মামলা ধরনের কঠোরতা তদন্ত সাপেক্ষে নির্ধারণ হবে।

তাজহাট থানার ওসি শাহালম সরদার বলেন, আমরা খবর পেয়ে গাড়ি পাঠিয়েছি। তাদের থানায় নিয়ে আসা হচ্ছে। আসামিদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9