ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্র সম্প্রসারণ করা হবে: উপাচার্য 

০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্র আরও সম্প্রসারণ হবে বলে আশ্বাস দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র আরো আধুনিক মানে উন্নীত করা হবে। একদিন এখান থেকে আরও আন্তর্জাতিক মানের খেলোয়াড়-ক্রীড়াবিদ তৈরি হবে। 

রবিবার (৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতার সূচনা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ক্রীড়াক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। এখানকার খেলোয়াড়দের অর্জনের ইতিহাস অত্যন্ত মজবুত। তারা দেশে-বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর যেমন রেখে চলেছে, তেমনি তাদের অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলাধুলার কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা করবে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সেক্টরের সাথে জড়িত সবাইকে আরো গতিশীল নেতৃত্ব প্রদান করে যেতে আহ্বান জানান তিনি।

আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪ এর আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো: আবুল কালাম আজাদ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মো: আসাদুর রহমান।

কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950