সাত কলেজের বিষয়ে সমাধান দেখতে পাবো: প্রেস সচিব

০৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের অধিভুক্ত মুক্তি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। সর্বশেষ আজ রবিবার (৩ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকল ক্যাম্পাসে ক্লাস–পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এদিকে, সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাত কলেজের বিষয়ে সমাধান দেখতে পাবো আমরা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাত কলেজের বিষয়ে কথা বলছেন। উনাদের সঙ্গে কথা বললে ভালো উত্তর পেতে পারেন। উনারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে বসছেন। এটা নিয়ে আসলেই আমরা একটা সমাধান দেখতে পাবো। এই বিষয়ে কিছু একটা জানবেন আপনারা।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে বলে জানিয়েছিলেন প্রেস সচিব শফিকুল আলম। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসব কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে বলেও তিনি এসময় জানান। 

পরে শনিবার (২ নভেম্বর) বিকালে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সম্মেলন করে প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দেন শিক্ষার্থীরা।

একই সঙ্গে দাবি আদায়ে দু’দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা বলেছিলেন, রবিবার (৩ নভেম্বর) ও সোমবার (৪ নভেম্বর) সাত কলেজের অভ্যন্তরীণ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9