ইবি শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন

০১ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে মানববন্ধনে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর, তানভীর মন্ডল ছাড়াও অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এসময় শিক্ষার্থীদের হাতে ‘মশিউরের উপর হামলা কেন?’; ‘সন্ত্রাসী হামলার দ্রুত ও কঠোর বিচার চাই’; ‘নিরাপদ বাংলাদেশ চাই’; ‘সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই’; ‘কুষ্টিয়া ও ঝিনাইদহের সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে’; ‘মশিউর হাসপাতালে, সন্ত্রাসী কেন বাহিরে?’ ‘আমার ভাই হাসপাতালে, ইবি কেন শীত ঘুমে?’ ‘আজ মশিউর, কাল আমি আপনি বা অন্য কেউ?’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। 

সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, মশিউর অত্যন্ত সৎ একজন ছেলে। আর্থিক অসচ্ছলতার কারণে সে ৩-৪ টি টিউশনির সাথে জড়িত। কে তাকে কীভাবে আক্রমণ করছে সেসব আমরা শুনতে চাই না, আমাদের একটাই কথা সে ইবি শিক্ষার্থী, তার উপর হামলার বিচার করতে হবে। যদি বিচারে দীর্ঘসূত্রতা দেখা যায় তাহলে আমরা কঠিন আন্দোলনে বাধ্য হব এবং সেক্ষেত্রে প্রশাসনকে দায়ভার নিতে হবে। প্রয়োজনে প্রশাসনকে আলাদা একটি কমিটি গঠন করতে হবে যেন যেকোনো আক্রমণের শিকার হলে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, সন্ত্রাসীরা বর্বরোচিত আক্রমণ করে তাকে দফায় দফায় পিটিয়ে আহত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ছত্রছায়ায় একটি অংশ দেশের মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিলেও পরোয়া করেনি। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় পর সেই ছাত্রলীগের জঙ্গিরা বিভিন্ন নামে, দলে, প্লাটফর্মে বিভক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা মনে করছি সেই নিষিদ্ধ গোষ্ঠীটি এই কাজটি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঝিনাইদহ প্রশাসনের কাছে আমাদের দাবি, অনতি বিলম্বে আপনারা দোষীদের চিহ্নিত করে, আইনের আওতায় নিয়ে আসুন। মশিউরের যাবতীয় চিকিৎসার খরচ ও আইনি সহায়তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে এবং যতদিন না সে পরিপূর্ণভাবে সুস্থ হয় ততদিন প্রশাসনকে তার দেখভাল করতে হবে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান দুর্বৃত্তদের হামলার শিকার হয়। মারাত্মকভাবে জখম হয়ে বর্তমানে মশিউর ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9