দুর্বৃত্তদের হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত

০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
আহত মশিউর রহমান

আহত মশিউর রহমান © টিডিসি

দুর্বৃত্তদের এলোপাথাড়ি হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শিক্ষার্থীর নাম মশিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুরে এ হামলার শিকার হন তিনি। মারাত্মকভাবে জখম হয়ে বর্তমানে মশিউর ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা যায়, ঝিনাইদহের আরাপপুরের ওই স্থানে গতকাল সন্ধ্যায় মারামারিতে জড়ায় দুই পক্ষে। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। ঘটনাস্থলে বিদ্যুৎ না থাকায় পরিস্থিতির মাঝে পড়ে যান আহত মশিউর। পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত দেখে দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় অজ্ঞাতনামা কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। হামলায় শিকার হন। পরবর্তী সময়ে বেল্লাল নামের স্থানীয় এক ব্যক্তি আহত মশিউর রহমানকে হাসপাতালে নিয়ে যান।

মশিউর বলেন, ‘আমি দাঁড়িয়ে ছিলাম। তারপর কিছু লোকজন অস্ত্র নিয়ে তাড়া করে। তারপর আমাকে মারধর করে। আমি স্টুডেন্ট বলার পরও রড, স্টিক দিয়ে আঘাত করে। শরীরের ৬ জায়গায় কাটা পরে। তাতে প্রায় ১৭-১৮ টি সেলাই লাগে।’

আরও পড়ুন: বার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এলো শিবির

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল রেজা বলেন, মশিউর ঝিনাইদহে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ তার ওপর হামলা হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে আমাকে জানাবে। এ ছাড়া ছাত্র উপদেষ্টাকে জানিয়ে রেখেছি। আগামীকাল ক্যাম্পাসে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন উদ্দিন বলেন, ‘মারামারিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আহতের কথা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি৷ লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9