নজরুল বিশ্ববিদ্যালয় উইমেন পিস ক্যাফের সভাপতি অর্ণা, সম্পাদক লুভনা

০১ নভেম্বর ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
তানজুম মোস্তফা অর্ণা ও মোসা. লুভনা আক্তার

তানজুম মোস্তফা অর্ণা ও মোসা. লুভনা আক্তার © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সংগঠন ‘উইমেন পিস ক্যাফে’এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী তানজুম মোস্তফা অর্ণা এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোসা. লুভনা আক্তার দায়িত্ব পেয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) সংগঠনটির চিফ মেন্টর এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের (সিপিজে) একটি প্রতিনিধি দল নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

১৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সম্পাদক ইশরাক জাহান, কোষাধ্যক্ষ তাসনিয়া হাসান ইভা, সাংগঠনিক সম্পাদক রেহনুমা তারান্নুম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাইরা তাসনিম আনিকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আশারি বিনতে আশরাফ। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোহিনি ইসলাম, নুসরাত জাহান, আব্দুল্লাহ আল মামুন, সালমান সাদিক উচ্ছ্বাস প্রমুখ।

আরও পড়ুন: পদত্যাগ করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখর

নবনির্বাচিত সভাপতি তানজুম মোস্তফা অর্ণা বলেন, ‘সভাপতি হওয়া একই সঙ্গে আনন্দ ও দায়িত্বের বিষয়। পিস ক্যাফের নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব করার এই সুবর্ণ সুযোগ আমার মধ্যে নতুন স্পৃহা সৃষ্টি করেছে। আমার বিশ্বাস, ক্যাফের সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক শান্তি ও সংহতি প্রতিষ্ঠায়, সকল প্রকার বৈষম্য দূরীকরণে আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবো। সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার শুরু হোক আমাদের মধ্য থেকেই। শান্তির ধারা ছড়িয়ে যাক সবার মধ্যে।’

সাধারণ সম্পাদক মোসা. লুভনা আক্তার বলেন, ‘পিস ক্যাফের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বর্তমান কমিটিকে এগিয়ে নিতে চাই। আমাদের কার্যক্রমগুলো যেনো নারী শান্তি বার্তা দেয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করব।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9