মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে

৩১ অক্টোবর ২০২৪, ১২:৫৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি ঠিক করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এক নোটিশে জানানো হয়েছে, আগামী ২০-২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য সময় নির্ধারিত হয়েছে। বিস্তারিত তথ্য পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৩৭তম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) অর্জনের লক্ষ্যে মেরিটাইমবিষয়ক উচ্চতর পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম ‘বিশেষায়িত’ বিশ্ববিদ্যালয় এটি।

পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স’ ডিগ্রি দেওয়া হয়।

আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ কি পাতানো ছিল, সন্দেহ উস্কে দিচ্ছে…
  • ২৯ জুন ২০২৬
৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, বাইরে না যাওয়ার সতর্কতা
  • ২৯ জুন ২০২৬
নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬
পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬