ইবিতে ফ্যাকাল্টি ভিত্তিক ‘বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড’ প্রদানের উদ্যোগ  

৩১ অক্টোবর ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

ফ্যাকাল্টি ভিত্তিক ‘বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (৩০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভার্চুয়াল কনফারেন্স রুমে জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ সমূহের সভাপতি ও শিক্ষকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন ইবি উপাচার্য।

তিনি বলেন, গুণীর কদর যে দেশে থাকে না, সেই দেশ অগ্রসর হতে পারে না। স্বীকৃতি যেখানে নেই, সেখানে কাজ করে আনন্দটা কোথায়? এজন্য ফ্যাকাল্টি ভিত্তিক বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে এবং এই বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সব নিয়োগ দেওয়া হবে।

ইবি উপাচার্য বলেন, ডিপার্টমেন্টাল ফান্ড বৃদ্ধির বিষয়টি তাঁর ফার্স্ট প্রায়োারিটি। দ্বিতীয় ফোকাস থাকবে ল্যাবগুলোকে ওয়েল ইক্যুইপড করা। তিনি আরও বলেন, পেপার বেইজড নয়, রিসার্চ বেইজড রিসার্চ সেন্টার করা হবে। সবার রিসার্চ ওয়ার্ক আপলোড করা হবে ওয়েবসাইটে।

এদিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক  ড. মোঃ রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে সভায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম নাজমুল হুদা, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান ছাড়াও অনুষদের অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তব্যে তারা স্ব-স্ব বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উপাচার্য সেসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। 

ট্যাগ: ইবি
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9