বুয়েটে হ্যাকাথনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিম 'কোয়ান্টাম গাইজ'

৩১ অক্টোবর ২০২৪, ০১:২২ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
বুয়েটে হ্যাকাথন

বুয়েটে হ্যাকাথন © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত হ্যাকাথনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘কোয়ান্টাম গাইজ’ এআই এপিআই সেকশনে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বুয়েটের দুটি টিম। 

কোয়ান্টাম গাইজ টিমের সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসাইন, মো. ফারহান মাসুদ সোহাগ ও ১৬ তম ব্যাচের মুয়াম্মার তাজওয়ার আসফি।

এর আগে, গত ২৪ ও ২৫ অক্টোবর বুয়েটে এই হ্যাকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট, এবং সাস্টসহ দেশের প্রায় সব শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দল অংশ নেয়। 

প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে ২০০টিরও বেশি দল অংশ নেয়, যার মধ্যে ৪০টি দল মূল পর্বে উত্তীর্ণ হয়। এবারের চ্যালেঞ্জ ছিল একটি এআই ভ্রমণ পরিকল্পনাকারী তৈরি করা, যা ব্যবহারকারীর গন্তব্য এবং পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবে।

টিম লিডার জাহাঙ্গীর হোসাইন জানান, ‘বুয়েটের হ্যাকাথন বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিযোগিতার একটি। গতবারের পরাজয়ের পর  এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা বিশেষ প্রস্তুতি নিয়েছিলাম। শুরুতে কিছুটা সমস্যার মুখোমুখি হলেও আমাদের টিমওয়ার্কের মাধ্যমে দ্রুত সমাধান করতে সক্ষম হই এবং নির্ধারিত সব টাস্ক সম্পন্ন করার পর অতিরিক্ত কিছু ফিচারও যোগ করি, যা আমাদের প্রজেক্টকে আরও শক্তিশালী করে তোলে।’ 

এবারের চ্যালেঞ্জ ছিল একটি এআই চালিত ট্যুর প্ল্যানার তৈরি করা, যা ব্যবহারকারীর গন্তব্য ও পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবে। এতে খাবার, আবাসন, খরচসহ সব প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এই প্ল্যানার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সতর্কতা দিতে পারবে এবং ভ্রমণ সম্পর্কে স্বয়ংক্রিয় ব্লগ তৈরি করতে সক্ষম হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9