এবার অনশন কর্মসূচি ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

৩০ অক্টোবর ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM

© টিডিসি ফটো

সাত কলেজ সংষ্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আগামী রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় আবারও সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড এবং অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। 

তবে শনিবার (২ নভেম্বর) পর্যন্ত প্রতিটি কলেজে বিভাগভিত্তিক অনলাইন আলোচনা সভা করবেন সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর সেদিন দুপুর ৩টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামের সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা বলেন আন্দোলনকারীরা।

আজ বুধবার (৩০ আক্টোবর) সন্ধ্যা ৫টায় সাইন্সল্যাব মোড়ে সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্যে পাঠ করেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী আজম খান।

এদিকে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৬ ঘন্টা সাইন্সল্যাব অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনের পরে সাইন্সল্যাব মোড় ছেড়ে যান শিক্ষার্থীরা। এসময় আশেপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, বৈষম্য দূর করে সাত কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একমাত্র সমাধান। আমরা আমলাতান্ত্রিক কমিটি প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি শিক্ষাবিদ, গবেষক, শিক্ষা প্রতিনিধির সম্বন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করবেন এই প্রত্যাশা রাখছি।

শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্য তিনি বলেন, আপনি একজন শিক্ষাবিদ। আপনি শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে মূল্যায়ন করবেন। দীর্ঘ সাত বছরের বৈষম্য দূর করবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ করে দেবেন।

তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬
কোলে গন্ধগোকুল-পেছনে হাঁটছে সজারু: ফেসবুকে ভাইরাল শিশু মেয়ে…
  • ২৯ জুন ২০২৬
বড় কর ছাড় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ২৯ জুন ২০২৬
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
  • ২৯ জুন ২০২৬
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ কি পাতানো ছিল, সন্দেহ উস্কে দিচ্ছে…
  • ২৯ জুন ২০২৬
৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, বাইরে না যাওয়ার সতর্কতা
  • ২৯ জুন ২০২৬