বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ইবির প্লেয়ারস অ্যাসোসিয়েশন

১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় সহায়তা প্রদানের সময়

কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় সহায়তা প্রদানের সময় © ওয়াসিফ আল আবরার

'মানুষ মানুষের জন্য' স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ১০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সংগঠন 'প্লেয়ারস অ্যাসোসিয়েশন অফ ইসলামিক ইউনিভার্সিটি'। 

শুক্রবার (১১ অক্টোবর) কুমিল্লার বিবির বাজার সংলগ্ন এলাকায় সংগঠনের একটি প্রতিনিধি দল ১০টি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

প্লেয়ারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আসাদুর রহমান বলেন, “আমাদের প্লেয়ারস অ্যাসোসিয়েশনের যে অ্যালামনাই রয়েছে, তার কিছু উদ্দেশ্য ছিল। তন্মধ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়া অন্যতম। তারই ধারাবাহিকতায় কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষের পুনর্বাসনের জন্য এলামনাইদের সহযোগিতায় সাধ্যমতো অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আশাকরি ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: ববিতে দাপুটে ছাত্রলীগ নেতা, অফিস না করেই হাজিরা খাতায় স্বাক্ষর

সহায়তা প্রদানের সময় প্লেয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট কে এম  মাসুদ রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম  মামুন অর রশিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল তানিম, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানুর, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এনামুল হক শরিফ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইবি
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close